শ্যামনগরে লোডশেডিংয়ের প্রতিবাদে গণসংহতি আন্দোলনের নিন্দা 

Spread the love

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে ঘনঘন লোডশেডিং ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সাতক্ষীরা শ্যামনগর পল্লীবিদ্যুৎ অফিসকে ঘিরে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণসংহতি আন্দোলনের জাতীয় পরিষদের সদস্য ও সাতক্ষীরা জেলা গণসংহতি আন্দোলন যুগ্ম আহ্বায়ক মোঃ আলফাত হোসেন একই সাথে সংহতি প্রকাশ করেন গণসংহতি আন্দোলনের সদস্য সচিব রুবেল গাইন শ্যামনগর উপজেলা গণসংহতি আন্দোলনের আহবায়ক জিএম মাহফুজ, সদস্য সচিব মনিরুল ইসলাম সহ শ্যামনগর উপজেলা গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ।  সোমবার (২৯ শে জুন) বিকালে সাতক্ষীরা জেলা গণসংহতি আন্দোলনের জেলা কার্যালয়ে এ প্রেস ব্রিফিংয়ে তুলে ধরেন।

স্থানীয় বাসিন্দা ও পল্লীবিদ্যুৎ সূত্রে জানা যায়, গত কয়েক মাস ধরে শ্যামনগর উপজেলায় বিভিন্ন ইউনিয়নের ঘনঘন বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিং চলছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। বিশুদ্ধ পানির সংকটের পাশাপাশি শিশু, বয়স্ক ও রোগীদের ভোগান্তিও বেড়েছে। একই সঙ্গে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়েও ক্ষোভ রয়েছে গ্রাহকদের মধ্যে।
এসব সমস্যার প্রতিবাদে গণসংহতি আন্দোলন জিএসএ এর সাতক্ষীরা জেলা কার্যালয়ে প্রতিবাদ ও নিন্দা জানিয়ে প্রেস ব্রিফিং করেন জেলা গণসংহতি আন্দোলন।

প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক প্রভাষক মামুনুর রহমান, সদস্য সচিব রুবেল গাইন, যুগ্ম আহ্বায়ক মোঃ আলফাত হোসেন, শ্যামনগর উপজেলা শাখার আহবায়ক জিএম মাহফুজ,সদস্য সচিব মনিরুল ইসলাম, সুন্দরবন ইয়ুথ ফ্রেন্ডশীপের উপদেষ্টা আবুল হোসেন সাংবাদিক আব্দুর রশিদ,সীমান্তবর্তী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক ইয়াছিন আলমসহ শ্যামনগরের সুশীল সমাজের ব্যক্তিবর্গ।

বক্তারা অভিযোগ করেন, গত কয়েক মাস ধরে শ্যামনগরে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে না। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে অফিস আদালত ও বিভিন্ন কর্মজীবী শ্রমিকরা কর্মস্থল থেকে ফিরে স্বাভাবিকভাবে বিশ্রাম নিতে পারছেন না। পাশাপাশি বাসাবাড়িতে পানির সংকটও দেখা দিয়েছে।

 

এসময় ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে গণসংহতি আন্দোলনের নেতা মোঃ আলফাত হোসেন বলেন,সাতক্ষীরাসহ উপকূলীয় অঞ্চলে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ও দীর্ঘ সময়ের লোডশেডিংয়ে সাধারণ মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে গণসংহতি আন্দোলনের নেতা মোঃ আলফাত হোসেন সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, “অসহনীয় গরমের মধ্যে দিনের পর দিন অনিয়মিত বিদ্যুৎ সরবরাহে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, রোগীসহ সর্বস্তরের মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ক্ষুদ্র ব্যবসা ও উৎপাদন কার্যক্রমও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি আরও বলেন, “পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের উচিত বিদ্যুৎ বিভ্রাটের প্রকৃত কারণ জনগণের সামনে স্পষ্টভাবে তুলে ধরা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা। একই সঙ্গে কোথায় কী কারণে বিদ্যুৎ বন্ধ থাকবে, সে বিষয়ে আগাম নোটিশ দিয়ে গ্রাহকদের অবহিত করার ব্যবস্থা করতে হবে।
মোঃ আলফাত হোসেন বলেন, “জনগণ নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করলেও কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই এই দুর্ভোগ নিরসনে দ্রুত ও টেকসই সমাধান নিশ্চিত করা এখন সময়ের দাবি।

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জনগণের ভোগান্তির বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।

 

About dainiksatkhira24

Check Also

তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Spread the loveফারুক সাগর : সাতক্ষীরার তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com