Breaking News

শ্যামনগরে গাঁজা ও নগদ টাকাসহ গ্রেফতার -৩

Spread the love

রঘুনাথ খাঁ ঃসাতক্ষীরার শ্যামনগরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দুই কেজি ৯০০ গ্রাম গাজা, নগদ এক লাখ ৮৯ হাজার ৪০০ টাকা,দুটি মোবাইল ও একটি মোটর সাইকেলসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের শৈলখালি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। তবে এ সময় পালিয়ে যায় মূল হোতা আব্দুল জব্বার।
গ্রেফতারকৃতরা হলেন, শ্যামনগর উপজেলার শৈলখালী গ্রামের আব্দুর রশিদ গাজীর ছেলে চোরাকারবারী অব্দুল জব্বারের ভাই লোকমান হোসেন (৪৫), জব্বারের স্ত্রী নূরজাহান বিবি (৩৫) ও মেয়ে সোনালী আক্তার (১৮)।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে শুক্রবার সন্ধ্যায় আটক করে সেনা ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে শ্যামনগর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। যৌথবাহিনীর এ অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি শ্যামনগর থানা পুলিশের একটি দল অংশগ্রহণ করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। শনিবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে।

About dainiksatkhira24

Check Also

শ্যামনগরে কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় ঘের মালিককে ১ হাজার টাকা জরিমানা

Spread the loveরঘুনাথ খাঁ: সাতক্ষীরার শ্যামনগরে কৃষি জমির মাটি ইট ভাটায় বিক্রির দায়ে এক ঘের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com