Breaking News

শ্যামনগরে নদীর চরে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

Spread the love

আশিকুজ্জামান লিমন:শ্যামনগর উপজেলার মাদার নদীর চর থেকে ইয়াছিন আলম (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২৪ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার কালিঞ্চী এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। ইয়াছিন আলম পার্শ্ববর্তী কৈখালী ইউনিয়নের জয়াখালী গ্রামের মৃত জাবেদ আলী গাজীর ছেলে। তিনি পেশায় ইটভাটা শ্রমিক ছিলেন।স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, দুই দিন আগে ইয়াছিন ইটভাটা থেকে বাড়ি ফেরেন। এরপর রবিবার (২৩ মার্চ) রাতে তালাকপ্রাপ্ত স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলা নিয়ে বর্তমান স্ত্রী ও শ্যালকের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে স্ত্রী ও শ্যালক তাকে মারধর করেন।স্থানীয়রা জানান, রাতে বাড়িতে ফিরে ইয়াছিনও তার স্ত্রীকে মারধর করেন। এসময় শ্যালকসহ অন্যরা ধাওয়া করলে তিনি পাশের মাদার নদীতে ঝাঁপ দেন। পরে সোমবার সকালে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।স্থানীয় একটি সূত্রের দাবি, ইয়াছিন আত্মহত্যার আগে তার ছেলের নামে একটি দলিল হস্তান্তরের জন্য জনৈক রাশিদুল ইসলামকে দায়িত্ব দেন। এরপরই তার মৃত্যু হয়। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু, সে বিষয়ে এখনো নিশ্চিত নয় পুলিশ।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্যা বলেন,খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

 

About dainiksatkhira24

Check Also

শ্যামনগরে কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় ঘের মালিককে ১ হাজার টাকা জরিমানা

Spread the loveরঘুনাথ খাঁ: সাতক্ষীরার শ্যামনগরে কৃষি জমির মাটি ইট ভাটায় বিক্রির দায়ে এক ঘের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com