Breaking News

লক্ষাধিক মানুষের সমাগমের লক্ষ্য, ২৭ জানুয়ারি সাতক্ষীরায় জামায়াতের জনসভা আসছেন ডা.শফিকুর রহমান

Spread the love

নিজস্ব প্রতিনিধি:

আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সাতক্ষীরায় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল জনসভার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ উপলক্ষে আগামী ২৭ জানুয়ারি সাতক্ষীরায় আসছেন দলটির আমীর ডা. শফিকুর রহমান।

রোববার (২২ জানুয়ারি) দুপুরে জেলা শহরের পুরাতন সাতক্ষীরায় জামায়াতের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।

তিনি বলেন, বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশায় আয়োজিত এই জনসভায় লক্ষাধিক মানুষের সমাগমের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জনসভায় জামায়াত আমীর ডা. শফিকুর রহমান সাতক্ষীরাবাসীর উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এ অবস্থায় ২৭ জানুয়ারির জনসভা সফল করতে সাংবাদিক সমাজ,
প্রশাসনিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সাতক্ষীরার সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন।

জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান বলেন, সাতক্ষীরাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই জনসভা সফল হবে বলে তারা আশাবাদী। তাঁর মতে, এই সমাবেশ নতুন বাংলাদেশ গড়ার আন্দোলনে একটি তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে। সংবাদ সম্মেলনে সাতক্ষীরা প্রেসক্লাবের সাংবাদিকসহ জামায়াতের জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com