রাতে মাঠে নামছে দিল্লি, মোস্তাফিজ কি খেলবেন

Spread the love

স্পোর্টস ডেস্ক:
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথে দল পেয়েছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। গত ১৪ মে এই টাইগার পেসারকে ৬ কোটি রুপিতে দলে ভেড়ায় দিল্লি ক্যাপিটালস। অনেক নাটকীয়তার পর আইপিএলে খেলার জন্য মোস্তাফিজকে ৭ দিনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বিসিবি।

বিসিবির শর্ত অনুযায়ী, মোস্তাফিজ গতকাল রাতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ৪ ওভার বল করে মাত্র ১৭ রান দিয়ে শিকার করেছেন ২ উইকেট। সিরিজের দ্বিতীয় তথা শেষ টি-টোয়েন্টিতে ফিজকে পাচ্ছে না বাংলাদেশ।

আইপিএলে দিল্লি ক্যাপিটালস শিবিরে যোগ দিতে এরই মধ্যে ভারতের বিমান ধরার কথা রয়েছে। রোববার (১৮ মে) নিজেদের ঘরের মাঠে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে দিল্লি। এই ম্যাচে মোস্তাফিজের খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। টানা ম্যাচ খেলার ধকল এবং ভ্রমণ ক্লান্তি সব কিছু মিলিয়ে বেশ চ্যালেঞ্জিংই হবে। এই ম্যাচে দিল্লির হয়ে খেলতে নামলে চব্বিশ ঘণ্টারও কম সময়ে দুটি ম্যাচ খেলবেন ফিজ।

বিসিবির শর্ত অনুযায়ী, ১৮ মে থেকে ২৪ মে পর্যন্ত আইপিএলে খেলতে পারবেন মোস্তাফিজ। এই সময়ে তিনটি ম্যাচ রয়েছে দিল্লির। ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে থাকা দিল্লির প্লে-অফে খেলার সম্ভাবনা বেশ ভালোভাবেই আছে। বাকি তিন ম্যাচ জিতলে অন্য কোনো সমীকরণ ছাড়াই প্লে-অফে খেলবে দিল্লি। সে কারণেই দিল্লির জন্য এই তিনটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ।

ভারত-পাকিস্তান সংঘাতের মুখে এক সপ্তাহ বন্ধ ছিল আইপিএল। বিরতি শেষে খেলা শুরু হলেও বিদেশি ক্রিকেটার নিয়ে সংকটে পড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দিল্লি ক্যাপিটালস। নিরাপত্তা শঙ্কায় বাকি ম্যাচ খেলবেন না অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাগার্ক। তার জায়গাতেই মোস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি।

About dainiksatkhira24

Check Also

ইতিহাস গড়লেন কাভান সুলিভান

Spread the loveডেস্ক রিপোর্ট: দারুণ ছন্দে রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ফুটবলার কাভান সুলিভান। ২০২৪ সালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com