Breaking News

ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী চীন

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক:
এবার চীন-ভারত সম্পর্ক নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার (১ এপ্রিল) তাদের কূটনৈতিক সম্পর্ক শুরুর ৭৫তম বার্ষিকীতে এক অভিনন্দন বার্তায় এমন আগ্রহ প্রকাশ করেন তিনি। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা-সংস্থা রয়টার্স।

বার্তায় চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উদ্দেশ্যে বলেন, চীন ও ভারতের আরও ঘনিষ্ঠভাবে কাজ করা উচিত। দুই দেশের সম্পর্ক ‘ড্রাগন-হাতির ট্যাঙ্গো’ নৃত্যের রূপ নেওয়া উচিত।

২০২০ সালে হিমালয়ে দুই দেশের সীমান্তে সৈন্যদের মধ্যে সংঘর্ষের পর উত্তেজনা কমে এসেছে।

অভিনন্দন বার্তায় শি বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে শান্তিপূর্ণভাবে সহাবস্থানের উপায় খুঁজে বের করা উচিত।

তিনি আরও বলেন, চীন তার প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিষয়ে যোগাযোগ বাড়ানোসহ সীমান্ত এলাকায় যৌথভাবে শান্তি রক্ষা করতে প্রস্তুত।

About dainiksatkhira24

Check Also

‘নতুন প্রযুক্তিতে’ হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

Spread the love আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দিতে সম্পূর্ণ ‘নতুন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com