বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

Spread the love

ডেস্ক রিপোর্ট :ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ের পর সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এই নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেবে বিএনপি। সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।নির্বাচনের ফলাফল, সরকার গঠনের প্রস্তুতি, সম্ভাব্য জোট রাজনীতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তিনি দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।এদিকে, গত শুক্রবার গভীর রাত পর্যন্ত গুলশানে নিজ কার্যালয়ে লম্বা সময় অবস্থান করেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে দলটির নেতারা সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।দলীয় সূত্রে জানা যায়, নতুন সরকার গঠন নিয়ে দফায় দফায় বৈঠক করেন তারেক রহমান। গভীর রাত পর্যন্ত বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ের সামনে নেতাকর্মীরাও ভিড় করেন।

 

About dainiksatkhira24

Check Also

নতুন করে গণভোট প্রসঙ্গে সরকারের কাছে তিন প্রশ্নের স্পষ্ট জবাব চাইলেন জামায়াত নেতা আযাদ

Spread the love নিউজ ডেস্ক: গত ১২ ফেব্রুয়ারি একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com