Breaking News

টাকা বা পেশিশক্তি নয়, জনগণের অংশগ্রহণই সবচেয়ে বড় শক্তি: জারা

Spread the love

নিউজ ডেস্ক:
টাকা বা পেশিশক্তি নয়, জনগণের অংশগ্রহণই সবচেয়ে বড় শক্তি বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।

এনসিপির এই নেত্রী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে গত মাসে এক পোস্টে জানিয়েছিলেন নিজেই।

শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে জারা লেখেন, মাত্র ১০ ঘণ্টার মধ্যে কয়েক হাজার মানুষ স্বেচ্ছাসেবী হতে আগ্রহ দেখিয়েছেন। আপনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ।

তিনি লেখেন, এটা প্রমাণ যে মানুষ নতুন ধরণের রাজনীতির জন্য প্রস্তুত। যেখানে টাকা বা পেশীশক্তি নয়, জনগণের অংশগ্রহণই সবচেয়ে বড় শক্তি।

তাসনিম জারা আরও লেখেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রথম এক হাজার জনকে আমরা আমাদের টিমে যুক্ত করবো। ধাপে ধাপে তাদের রোল, দায়িত্ব ও প্রশিক্ষণের বিষয়গুলো জানাবো। এরপর রোলিং বেসিসে এক হাজার করে নতুন ব্যাচ যুক্ত করা করবো।

আগামীকাল (রোববার) থেকেই মাঠে থাকছি। শুরু করছি সবুজবাগ থেকে। দেখা হবে।

About dainiksatkhira24

Check Also

দুপুরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

Spread the love নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে। দলের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com