Breaking News

প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে: রিজভী

Spread the love

ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তার মতে, শেখ হাসিনার নিজের উদ্যোগে দেশে ফেরার কোনো সুযোগ নেই।শুক্রবার (১৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনামল ১৯৭২ থেকে ১৯৭৫ সালের শাসনব্যবস্থার মতোই ছিল। ছাত্র-জনতা সেই দুঃশাসনের অবসান ঘটিয়ে শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছে। এ ক্ষেত্রে ৭ নভেম্বরের চেতনা অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে বলেও মন্তব্য করেন তিনি।শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে রিজভী বলেন, ‘প্রত্যাবর্তন’ ও ‘প্রত্যর্পণ’ দুটি ভিন্ন বিষয়। প্রত্যাবর্তন হচ্ছে কেউ দেশের বাইরে থেকে নিজ দেশে ফিরে আসা। আর প্রত্যর্পণ হচ্ছে অপরাধের অভিযোগ, মামলা বা দণ্ডের মুখোমুখি কোনো ব্যক্তিকে দুই দেশের আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফেরত পাঠানো। ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সে অনুযায়ী আইনি প্রক্রিয়া অনুসরণ করেই তাকে ফিরিয়ে আনার বিষয়টি নিষ্পত্তি হতে হবে। তাকে যে দণ্ড দেয়া হয়েছে, সেই দণ্ড তাকে ভোগ করতে হবে।চব্বিশের গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, একজন নারী এত রক্ত পান করে দেশ থেকে পালিয়েছে, অথচ তাদের কথা শুনে মনে হচ্ছে সে বাপের বাড়ী বা স্বামীর বাড়ী গিয়েছেন আর উনাকে গোলাপ ফুল দিয়ে বরণ করে আনতে হবে।এসময় দেশে যাতে আর কোনো অত্যাচারী ফ্যাসিস্টের জন্ম না হয়, সেই গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

About dainiksatkhira24

Check Also

বিরোধীদলীয় পরিদর্শনে যাচ্ছে এমপি নুসরাতের বাড়ি

Spread the loveডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com