Breaking News

পূর্ব শত্রুতার জেরে ছয়ঘরিয়ায় যুবককে মারধর ও লুটপাটের অভিযোগ

Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কুশখালী ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তিকে দা দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত ব্যক্তি হলেন ওই গ্রামের সাদের মালি (৪৬)। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট ২০২৫ দুপুর ১টার দিকে ছয়ঘরিয়া গ্রামের মৃত নুর আলীর ছেলে শাহাজান (৪০), শাহাজানের ছেলে সাব্বির (২০), আবু জাফর (৩৫) ও শহিদুল ইসলাম (৩৮) মিলে সাদের মালিকে বাড়ির সামনে রাস্তায় এলোপাতাড়ি মারধর করেন। এ সময় শাহাজান দা দিয়ে তাঁর মাথায় কোপ দেন, এতে গুরুতর কাটা জখম হয় এবং পরে হাসপাতালে চিকিৎসক ১২টি সেলাই দেন। সাব্বির ও আবু জাফর বাঁশের লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। ঘটনার সময় সাদের মালির ছেলে সাবুর আলী (১৮) এগিয়ে এলে তাঁকেও মারধর করে আহত করা হয়। অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা সাদের মালির কাছ থেকে একটি টাচ মোবাইল (মূল্য ১৫ হাজার টাকা) ছিনিয়ে নেয় এবং তাঁর জমির ১২টি আমগাছ কেটে প্রায় ১৫ হাজার টাকার ক্ষতি করে। যাওয়ার আগে তাঁকে ও তাঁর পরিবারকে হত্যার হুমকি দেয়। এ ঘটনার সাক্ষী হিসেবে স্থানীয় মো. ছোট, মো. আমানসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করেছেন ভুক্তভোগী। পরে আহত সাদের মালি সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হন এবং কিছুটা সুস্থ হয়ে থানায় লিখিত অভিযোগ দেন। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com