Breaking News

পাটকেলঘাটায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পাটকেলঘাটায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে । রবিবার বিকাল ৫ টায় পাটকেলঘাটা বাজারের ধানের হাটে থানা প্রশাসনের আয়োজনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয় । পাটকেলঘাটা থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ শাহিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার মোঃ হাসানুর রহমান হাসান । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,সরুলিয়া ইউনিয়ন সাবেক বি. এন. পির সভাপতি শেখ রাশিদুল হক রাজু, আব্দুর রকিব সরদার, বি এন পি নেতা হাফিজুর রহমান হাফিজ, জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক আলি হোসেন। আরো বক্তব্য রাখেন, পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোমিন, সরুলিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ মাসুদ রানা, সরুলিয়া ইউনিয়ন বি. এন. পির. সাবেক সহ সভাপতি মুজিবুর রহমান,ডঃ মামুনুর রহমান খান, জামাত নেতা মাওঃ রেজাউল , জামাত নেতা শাহ আলম, এস আই কাসেম প্রমুখ । অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন পুলিশ জনগণের বন্ধু। তাই আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা আইন-শৃঙ্খলে পরিস্থিতি সব সময় ভালোর দিকে নিয়ে যাব। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন আনিসুজ্জামান। এসময় সেখানে পাটকেলঘাটা বাজারের ব্যবসায়ী , সুশীল সমাজের প্রতিনিধ সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

About dainiksatkhira24

Check Also

মায়ের কোলে শিশুরা যেমন নিরাপদ থাকে ঠিক সেই ভাবে হিন্দু- খ্রিষ্টান ভাইদের নিরাপদে রাখা হবেঃ মুহাঃ ইজ্জত উল্লাহ

Spread the loveনিজস্ব প্রতিনিধি:  বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরায় এক আসনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com