Breaking News

নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি বিশেষ দল ষড়যন্ত্রে নেমেছে————সাবেক এমপি হাবিব

Spread the love

নিজস্ব প্রতিনিধি ঃ বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি বিশেষ দল ষড়যন্ত্রে নেমেছে। বাংলাদেশকে আবারও ১/১১’র পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে।রবিবার দুপুরে সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালী ইউনিয়নে ওয়ার্ড বিএনপির সম্মেলন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি এসময় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপিকে টিকিয়ে রাখতে হলে তৃণমূল পর্যায়ে শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হবে। এখন থেকেই ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে। নইলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে। খলিষখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ নুর আহম্মদ সভাপতিত্ব করেন এবং যুবদল নেতা মেহেদি হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও তালা উপজেলা নির্বাচনী টিম লিডার আবুল হাসান হাদি।এ সময় সেখানে আরও বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল হান্নান, কৃষকদল নেতা জাহাঙ্গীর মোল্লা, বিএনপি নেতা মোসলেম উদ্দীন মোল্লা, যুবদল নেতা আওয়াল মোড়ল, সিরাজুল ইসলাম প্রমুখ। সভা শেষে খলিষখালী ইউনিয়নের নবনির্বাচিত ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষণা করা হয়।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com