তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন মায়াজ্যাকি বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক ড. হিরোশী ইয়োকোটা 

Spread the love
ফারুক সাগর:
অসংক্রামক ব্যাধি দূরীকরণ এবং প্রতিরোধে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখার লক্ষ্যে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের প্রেসিডেন্ট এবং জাপানের মায়াজ্যাকি বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক ড. হিরোশী ইয়োকোটা সহ একটি আন্তর্জাতিক প্রতিনিধি দল।
মঙ্গলবার (২২সেপ্টেম্বর) প্রতিনিধি দলটি তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌঁছায় এবং হাসপাতালের স্বাস্থ্যসেবা কার্যক্রম পর্যবেক্ষণ করে।
পরিদর্শনকালে ড. হিরোশী ইয়োকোটা সহ প্রতিনিধি দলটি তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক ডাঃ মিজানুর রহমানের সঙ্গে অত্যন্ত আন্তরিক ও ঘনিষ্ঠ পরিবেশে আলোচনায় অংশ নেন। আলোচনায় অসংক্রামক ব্যাধি (উচ্চ রক্তচাপ,হার্ট অ্যাটাক, স্ট্রোক,হার্ট ফেলিওর,ফুসফুস, স্তন, জরায়ুমুখ, কোলন, পাকস্থলী ও রক্তের ক্যান্সারসহ বিভিন্ন ধরনের ক্যান্সার সহ) প্রতিরোধ, স্থানীয় স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি এবং ভবিষ্যতের যৌথ উদ্যোগ নিয়ে বিস্তারিত কথা বলেন।

About dainiksatkhira24

Check Also

তালায় স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযানে প্যাথলজি সিলগালা

Spread the loveতালা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটায় অবস্থিত ‘স্বাগতা ক্লিনিক’ এ ভুয়া প্যাথলজিস্ট দিয়ে ল্যাব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com