Breaking News

তালায় অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল

Spread the love
ফারুক সাগর:
সাতক্ষীরার তালা উপজেলা বিএনপির উদ্যোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১১মে) তালা শিল্পকলা একাডেমি হলরুমে তালা উপজেলা শাখা বিএনপির আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মহব্বত হোসেন। তিনি বলেন,সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়,সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেনসহ বিভিন্ন নেতার বিরুদ্ধে মিথ্যা,ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এসব কর্মকাণ্ডকে রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেন নেতৃবৃন্দ।
বক্তব্যে আরও বলা হয়,একটি স্বার্থান্বেষী মহল দীর্ঘদিন ধরে তালা উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম ও জনপ্রিয়তা ক্ষুণ্ন করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সত্যতা যাচাই করে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে প্রশাসনের প্রতি দাবি জানিয়ে বলা হয়, ভুয়া আইডি খুলে মানহানিকর পোস্ট ও অপপ্রচার চালাচ্ছে, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলাম,জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলন শেষে তালা শিল্পকলা একাডেমির প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি তালা উপশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসময় নেতাকর্মীরা বিভিন্ন দলীয় স্লোগান দেন এবং অপপ্রচারের প্রতিবাদ জানান।

About dainiksatkhira24

Check Also

তালায় মামলা চলমান অবস্থায় ক্রয়কৃত জমি জবর দখলের চেষ্টা

Spread the loveফারুক সাগর : তালা উপজেলার পাটকেলঘাটা খর্দো বড়বিলা মৌজার প্রশান্ত ঘোষের ছেলে রিপন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com