Breaking News

বিজিবির অভিযানে চারটি স্বর্নের বার সহ চোরাকারবারী আটক

Spread the love

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরায়  ৪ পিচ স্বর্ণের বার সহ মোঃ রুহুল আমিন (৬৮) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোরে ভোমরাস্থল বন্দরের তেতুলতলা নামক এলাকা থেকে তাকে আটক করা হয় । আটক রুহুল আমিন (৬৮) আলীপুর গ্রামের মৃত হানিফ মুন্সির ছেলে ।দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সাতক্ষীরা-৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক ।

তিনি জানান, তুলতলা নামক এলাকা দিয়ে স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে গমন করবে এমন তথ্য পেয়ে ভোমরা বিওপির একটি টিম সেখানে অবস্থান নেয় । এ সময় ভোমরা সীমান্ত এলাকার দিকে ইজিবাইকযোগে তেতুলতলা নামক স্থান থেকে মোঃ রুহুল আমিনকে আটক করা হয় । পরে তাকে তল্লাশী করে ১টি মোবাইল এবং তার কোমর হতে কাপড়ে মোড়ানো অবস্থায় ৪ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি আরো জানান,উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৪৫৮ গ্রাম ৬০০ মিলিগ্রাম যার মূল্য ছেষট্টি লক্ষ আশি হাজার আটশত পঁচাশি টাকা।

এ ব্যাপারে বিজিবির পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে । এছাড়া স্বর্ণের বারগুলি সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com