Breaking News

তফসিলকে স্বাগত জানিয়ে নতুন নির্দেশনা দিলেন জামায়াত আমির

Spread the love

ডেস্ক রিপোর্ট: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে দলীয় দায়িত্বশীল ও কর্মীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৭টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান লেখেন, ‘বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। স্বাগতম। ঘোষিত এই নির্বাচনকে সুষ্ঠু ও সফল করার জন্য যৌক্তিক সব ধরনের সহযোগিতার জন্য আমরা প্রস্তুত।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও লেখেন, ‘ঘোষিত আরপিও অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে বিভিন্ন প্রচার উপকরণ নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য দেশের সকল পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীদের প্রতি আহ্বান জানাই।’

এরই মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন গতি এসেছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট দায়িত্ব নেয় অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারের বর্ষপূর্তির প্রাক্কালে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা ঘোষণা দেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে ত্রয়োদশ জাতীয় নির্বাচন।

পরে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অংশ হিসেবে একই দিনে গণভোট আয়োজনের সিদ্ধান্ত হয়। ১৩ নভেম্বর প্রধান উপদেষ্টা ঘোষণা দেন, সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। ঘোষিত সময়সীমার মধ্যেই এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের অধীনে এটিই প্রথম জাতীয় নির্বাচন।

About dainiksatkhira24

Check Also

মামুনুল-পাটওয়ারীরা আছেন রাজপথে: নাহিদ ইসলাম

Spread the loveডেস্ক রিপোর্ট: দেশে জুলাই সনদ আর গণভোট বাস্তবায়নে প্রয়োজনে সংসদ আর রাজপথ একাকার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com