Breaking News

ইরানকে ‘অস্থিতিশীল’ করতে বিমান হামলার নির্দেশ ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের রাজধানী তেহরানের ওপর আরও তীব্র বিমান হামলা চালিয়ে দেশটির সরকার ব্যবস্থাকে ‘অস্থিতিশীল’ করার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। শুক্রবার সকালে তিনি ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ-এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল এয়াল জমির ও শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দেন।

কাৎজ বলেন, আমরা তেহরানে শাসকগোষ্ঠীর সব প্রতীক ও দমনমূলক ব্যবস্থাকে লক্ষ্যবস্তু বানাবো। বসিজ বাহিনী ও ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) থাকবে নিশানায়।

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য হলো তেহরান থেকে জনগণকে সরিয়ে নেওয়া নিশ্চিত করা। যাতে সরকারের ভিত নড়ে যায় এবং হামলার ভয় বাড়ে। এর মাধ্যমে ইসরায়েলের অভ্যন্তরে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেওয়া হবে। একই সঙ্গে পারমাণবিক কর্মসূচি ঠেকাতে তাদের বিজ্ঞানী ও স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা অব্যাহত থাকবে।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী জানান, সামরিক অভিযানের ‘সব লক্ষ্য’ অর্জিত না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

About dainiksatkhira24

Check Also

‘নতুন প্রযুক্তিতে’ হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

Spread the love আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দিতে সম্পূর্ণ ‘নতুন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com