Breaking News

টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন

Spread the love

নিজস্ব প্রতিনিধি: নদী ভাঙ্গন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ সহ সাত দফা দাবিতে সাতক্ষীরার আশাশুনিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে দুই শতাধিক নারীরা । মঙ্গলবার(২৫নভেম্বর) দুপুরে আশাশুনি উপজেলার চত্বরে প্রতাপনগর জলবায়ু পরিবর্তন স্থানচ্যুত এবং সুরক্ষার অধিকারের অন্তর্ভুক্তির আহ্বানে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। প্রতাপনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, ক্ষতিগ্রস্ত নিলুফা খাতুন, আবু মুসা, রহিমা খাতুন, ফাতেমা খাতুন, সাংবাদিক মীর আবু বকর, অঞ্জলি বিশ্বাস, বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ খুলনা অঞ্চলের প্রোগ্রাম অফিসার প্রোগ্রাম অফিসার ডাঃ সুমন কুমার মালাকার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে প্রতাপনগরের মানুষ বাস্তুতচিত্ত হয়ে শহরের চলে যায়। শহরে গিয়ে ভালো কর্মসংস্থানের ব্যবস্থা না হলে পুনরায় তাদের গ্রামের ফিরতে হয়। তাদের পুনরায় ঘরবাড়ি শুরু করার পূর্বেই আবারো বন্যা জলোচ্ছ্বাস শুরু হয়। একের পর এক বন্যার কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন অবস্থায় এলাকার সর্বসাধারণের জন্য একটি টেকসই বেড়িবাঁধ অতি জরুরী। এটি বাস্তবায়ন হলে এই এলাকার মানুষ সুন্দরভাবে বসবাস করতে পারবে। দাবি শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন।

About dainiksatkhira24

Check Also

আশাশুনিতে ইএসডিও’র মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক

Spread the love জি এম মুজিবুর রহমান: সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার আশাশুনি উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com