টস হেরে ফাইনালে ওঠার লড়াইয়ে বোলিংয়ে ভারত

Spread the love

স্পোর্টস ডেস্ক:

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে ভারত। মঙ্গলবার (৪ মার্চ) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক স্টিভেন স্মিথ।

এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেরা কয়েকজন তারকাকে ছাড়া খেলতে এসেছে অস্ট্রেলিয়া। বিশেষ করে তাদের পেস বোলিং আক্রমণে প্রথম পছন্দের কেউই নেই। ব্যাটিংয়ে মার্কাস স্টোনিয়াস, মিচেল মার্শদের পায়নি দলটি। সেমিফাইনালের আগে ম্যাথু শর্ট ছিটকে গেছেন চোটে।

অন্যদিকে ভারত গ্রুপ পর্বে তিন জয় তুলে নেওয়ার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালের টিকিট কাটতেও বেশ আত্মবিশ্বাসী। গ্রুপ পর্বে তারা বাংলাদেশ, পাকিস্তান ও সবশেষ উড়ন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে। সেমিফাইনালের ম্যাচের আগে গতকাল ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা প্রতিপক্ষ নিয়ে বলেন, ‘অস্ট্রেলিয়া এমন ম্যাচে দুর্দান্ত প্রতিপক্ষ। আমাদের শেষ তিনটি ম্যাচে যে পরিকল্পনা করেছিলাম, তা-ই করতে হবে। আমাদের সেই ম্যাচে একইভাবে এগোতে হবে।’

এর আগে এই টুর্নামেন্টে ভারতের সঙ্গে ৪ বার দেখা হয়েছে অস্ট্রেলিয়ার। পাল্লা ভারী ভারতের। প্রতিযোগিতার প্রথম দুই আসরে জয় পেয়েছিল ভারত, বিপরীতে ২০০৬ আসরে জয় আছে অজিদের। ২০০৯-এর ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়।

অস্ট্রেলিয়া একাদশ: কুপার কনলি, ট্রাভিস হেড, স্টিভেন স্মিথ (অধিনায়ক), মার্নাস লেবুশানে, জস ইংলিশ, অ্যালেক্স ক্যারি, গ্লেন ম্যাক্সওয়েল, বেন দারশুইস, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, তানভীর সাঙ্ঘা।

ভারত একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদ্বীপ যাদব, বরুণ চক্রবর্তী।

About dainiksatkhira24

Check Also

ইতিহাস গড়লেন কাভান সুলিভান

Spread the loveডেস্ক রিপোর্ট: দারুণ ছন্দে রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ফুটবলার কাভান সুলিভান। ২০২৪ সালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com