
নিজস্ব প্রতিনিধি :সাতক্ষীরা জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মৌচাক সাহিত্য পরিষদের নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১২ টায় জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিস কক্ষে উপস্থিত হয়ে এ সৌজন্য সাক্ষাৎ করেন মৌচাক সাহিত্য পরিষদের নেতৃবৃন্দ। সৌজন্য সাক্ষাৎকালে তিনি মৌচাক সাহিত্য পরিষদের বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে অবহিত হন এবং সংগঠনের কবি-সাহিত্যিকদের খোঁজখবর নেন। এ সময় মৌচাক সাহিত্য পরিষদের পক্ষ হতে জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষাকে শুভেচ্ছা স্মারক ও মৌচাক পত্রিকা এবং মৌচাক সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি আব্দুল ওহাব আজাদের লেখা ৩খানি বই প্রদান করা হয়। সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা মৌচাক সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি আব্দুল ওহাব আজাদ, সহ-সভাপতি প্রভাষক মহিনুর ইসলাম, যুগ্ম সম্পাদক মোঃ মছরুর রহমান, সাহিত্য সম্পাদক মনিরুজ্জামান মুন্না, সাংস্কৃতিক সম্পাদক রেবেকা সুলতানা প্রমুখ।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
