চাঁদাবাজদের হাত থেকে রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন

Spread the love

পাটকেলঘাটা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটায় চাঁদাবাজদের হাত থেকে রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী বাপ্পি সাধু।
সোমবার (০৮ সেপ্টেম্বর ) বিকালে পাটকেলঘাটা প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাপ্পি সাধু। তিনি বলেন, “আমি বাপ্পি সাধু, পিতা মৃত: নিরঞ্জন সাধু, সাং-যুগিপুকুর, পাটকেলঘাটা, তালা, সাতক্ষীরা। আমি আমার পৈতৃক ভিটা (৪১ নং শাকদাহ মোজার এস এ ৩৬৩, দাগ নং ১৮০৫, জমি ৩৩ শতক) তে বসবাস করে আসছি। আমার ভিটার জায়গা নিচু হওয়ায় বর্ষা মৌসুমে পানিতে তলিয়ে যায়। এ কারণে গত ৪ দিন ধরে ভিটার ভেতরে বালি ভরাটের কাজ শুরু করি এবং বাড়ির প্রবেশপথে সুবিধার্থে সিএনভির ড্রেনের সাথে সামঞ্জস্য রেখে বালু ফেলতে থাকি।”
তিনি অভিযোগ করে বলেন, স্থানীয় চিহ্নিত চাঁদাবাজ গোলাম হোসেনের নেতৃত্বে বিল্লাল, মজিদ, সেলিম ও মোস্তফা গংরা জোরপূর্বক তার বালি ভরাটের কাজ বন্ধ করে দেয়। তারা ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে হুমকি দেন—চাঁদা না দিলে বালু উঠিয়ে নিতে হবে।
এ বিষয়ে মৌখিকভাবে পাটকেলঘাটা থানাকে অবহিত করলে থানার সেকেন্ড অফিসার কাছেদ মুন্সি ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে তিনি স্থানীয় গণ্যমান্যদের সহযোগিতায় মীমাংসার পরামর্শ দিয়ে চলে যান।
সংবাদ সম্মেলনে বাপ্পি সাধু আরও বলেন, “আমি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় মীমাংসা করতে ব্যর্থ হয়েছি। অভিযুক্তরা স্পষ্ট করে বলেছে, ৫০ হাজার টাকার এক টাকাও কম দিলে আমাকে বালু ফেলতে দিবে না। আমার পৈতৃক ভিটায় বালি ফেলতে গিয়ে কেন চাঁদা দিব? সাংবাদিক ভাই-বোনদের মাধ্যমে আমি প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে আমাকে চাঁদাবাজদের হাত থেকে রক্ষা করা হয়।”সংবাদ সম্মেলনে স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

About dainiksatkhira24

Check Also

তালা উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা মিন্টু গ্রেফতার

Spread the loveপাটকেলঘাটা প্রতিনিধি :আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাশকতার সুনির্দিষ্ট পরিকল্পনার অভিযোগে সাতক্ষীরার তালা উপজেলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com