Breaking News

সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Spread the love

নিজস্ব প্রতিনিধি ঃ “ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের আয়োজনে সোমবার সকালে সাতক্ষীরা সিটি কলেজে দক্ষতা ও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে মোটরযান চালকদের সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং পেশাগত দক্ষতা উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, বিআরটিএ খুলনার বিভাগীয় পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ জিয়াউর রহমান। এছাড়া আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ তাজুল ইসলাম, সিভিল সার্জন প্রতিনিধি ডাঃ জয়ন্ত সরকার, ট্রাফিক পুলিশের পরিদর্শক মোঃ আজিজুর রহমান ও মোটরযান পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম।
প্রশিক্ষণের শুরুতেই চালকদের শপথ বাক্য পাঠ করানো হয়। প্রধান প্রশিক্ষক জিয়াউর রহমান চালকদের উদ্দেশ্যে বলেন, যাত্রীদের সাথে সদাচরণ করা এবং যানবাহন পরিচ্ছন্ন রাখা চালকদের দায়িত্ব। যাত্রীবাহী গাড়িতে সরকার নির্ধারিত ভাড়ার চার্ট প্রদর্শন করা এবং অতিরিক্ত ভাড়া না নেওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, মোবাইল ফোনে কথা বলতে বলতে গাডড়ি চালানো যাবে না এবং নারী ও প্রতিবন্ধী আসন সংরক্ষণ নিশ্চিত করতে হবে। কর্মশালায় বিভিন্ন পেশার ৭৪ জন গাড়িচালক অংশ নেন।

 

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com