আশাশুনি কলেজের অধ্যক্ষের সাথে শিবির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

Spread the love

জি এম মুজিবুর রহমান ঃ আশাশুনি সরকারী কলেজের নবাগত অধ‌্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলাম এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও নববর্ষের প্রকাশনা উপহার দেওয়া হয়েছে। গতকাল সকালে অধ্যক্ষের কার্যালয়ে এ সাক্ষাৎ করা হয়।ইসলামী ছাত্র শিবির আশাশুনি উপজেলা ও কলেজ শাখা নেতৃবৃন্দের আয়েজনে অনুষ্ঠানে জেলা ছাত্র শিবিরের অর্থ সম্পাদক মোঃ নাহিদ হাসান, উপজেলা পশ্চিম থানা শাখার সভাপতি ইয়াছিন আরাফাত, কলেজ সম্পাদক মোঃ ওমর ফারুক, কলেজ সভাপতি মইনুল ইসলাম, সেক্রেটারী সংগ্রাম হোসেন, সেক্রেটারিয়েট নাঈম হোসেন ও ফোরকান আহমেদ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ নবাগত অধ্যক্ষকে কলেজের সার্বিক পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করবেন বলে জানান। এ সময় কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছহিল উদ্দিন উপস্থিত ছিলেন।

 

About dainiksatkhira24

Check Also

আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ভাঙন আতঙ্কে এলাকাবাসী

Spread the loveজি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com