Breaking News

খুব কাছ থেকে মৃত্যুকে দেখে বদলে যান কাজল

Spread the love

ডেস্ক রিপোর্ট: একটি দুর্ঘটনা মানুষের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দিতে পারে। ভারতীয় অভিনেত্রী কাজল আগারওয়ালের জীবনেও ঠিক তেমনই এক বড় পরিবর্তন এনেছে ২০২০ সালের একটি ভয়ংকর অভিজ্ঞতা।কমল হাসান অভিনীত ‘ইন্ডিয়ান টু’ সিনেমার শুটিং সেটে প্রায় ১০০ ফুট উঁচু একটি ক্রেন ভেঙে পড়ার সেই ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছিলেন এই দক্ষিণী অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই রোমহর্ষক স্মৃতির কথা জানিয়েছেন তিনি।২০২০ সালের ফেব্রুয়ারি মাসে চেন্নাইয়ের ইভিপি ফিল্ম সিটিতে চলছিল বহুল আলোচিত সিনেমা ‘ইন্ডিয়ান টু’-এর শুটিং। সেটে সেদিন উপস্থিত ছিলেন প্রধান অভিনেতা কমল হাসান ও কাজল আগারওয়াল। একটি বিশেষ দৃশ্যের জন্য প্রবীণ নারীর প্রস্থেটিক মেকআপ নিয়ে সম্পূর্ণ প্রস্তুত ছিলেন কাজল।শুটিংয়ের বিরতিতে সহকর্মীদের সঙ্গে মনিটরের সামনে বসা অবস্থাতেই হঠাৎ সেটে হইচই ও ছোটাছুটি শুরু হয়। প্রাণ বাঁচাতে দৌড়াতে গিয়ে একটি টেবিলের সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যান কাজল। এরপর পেছনে ফিরে তাকাতেই তার চোখ কপালে ওঠে—প্রায় ১০০ ফুট উঁচু একটি বিশাল ক্রেন সরাসরি তার ওপর ভেঙে পড়ছে! সেই মুহূর্তের স্মৃতিচারণা করে অভিনেত্রী বলেন, “কী ঘটছে, আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না। একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিলাম।ঠিক সেই মুহূর্তে অচেনা কেউ একজন তাকে দ্রুত টেনে নিরাপদ দূরত্বে সরিয়ে নেন। আর ঠিক তার পাশেই বিকট শব্দে আছড়ে পড়ে ক্রেনটি। অল্পের জন্য মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন কাজল।ওই দুর্ঘটনা কাজল আগারওয়ালের জীবনকে নতুনভাবে বুঝতে শিখিয়েছে। দীর্ঘ সময় ধরে তার মধ্যে আতঙ্ক ও কৃতজ্ঞতাবোধের মিশ্র অনুভূতির সৃষ্টি হয়েছিল। এই ঘটনার পর থেকেই তার মধ্যে আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ অনেক বেড়ে গেছে। বিশেষ করে শ্রীকৃষ্ণের প্রতি তার বিশ্বাস আরও বেশি গভীর হয়েছে। জীবন কতটা অনিশ্চিত এবং ক্ষণস্থায়ী, সেই উপলব্ধিই তাকে নতুনভাবে বাঁচতে শিখিয়েছে বলে জানান অভিনেত্রী।

About dainiksatkhira24

Check Also

নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমণিকে আইনি নোটিশ

Spread the loveডেস্ক রিপোর্ট: সাংবাদিক হয়রানি এবং জাতীয় সংগীত অবমাননার অভিযোগে চিত্রনায়িকা পরীমণিকে (শামসুন্নাহার স্মৃতি) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com