কলারোয়ায় ৩দিন ব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন

Spread the love

কামরুল হাসান: কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। কলারোয়ায় ভূমিসেবা মেলার উদ্বোধন করেন তালা-কলারোয়ার সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ। ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী ভূমিসেবা মেলার শুভ সূচনা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) উপজেলা ভূমি অফিসে ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ। দেশব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষে সকাল ১০টায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তেজগাঁও ভূমি মন্ত্রণালয় থেকে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যা কলারোয়া ভূমি সেবামেলার অনুষ্ঠানে সরাসরি প্রদর্শন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ভূমিসেবা মেলার আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি অধ্যক্ষ রইছ উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা মোসলেম আলী, পৌর জামায়াতের আমির সহকারী অধ্যাপক ইউনুস আলী বাবু, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মোহাম্মদ সাইদুর রেজা, উপজেলা কৃষি অফিসার এসএম এনামুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান, উপজেলা সমবায় অফিসার অনিমেষ দাশ, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার হারুন অর রশিদ মোল্লা, উপজেলা সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, কলারোয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আহাম্মদ আলী, কলারোয়া প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক এমএ সাজেদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু ও প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সাংবাদিক জাহিদুল ইসলাম, দেলোয়ার হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর আবু মুসা।

About dainiksatkhira24

Check Also

কলারোয়ায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের সঙ্গে স্কাউট সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

Spread the loveকামরুল হাসান: স্কুল পর্যায়ের স্কাউট দলের সদস্যরা সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com