কলারোয়ায় হজ ওরিয়েন্টেশন-২০২৫ অনুষ্ঠিত

Spread the love

কলারোয়া প্রতিনিধি:

সাতক্ষীরার কলারোয়ায় ২০২৫ সালের পবিত্র হজযাত্রীদের জন্য হজ ওরিয়েন্টেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলারোয়ার RFC রেস্টুরেন্টে এই অনুষ্ঠান আয়োজন করে তুহা হজ কাফেলা, কলারোয়া।

“জীবন পরিবর্তনে হজের ভূমিকা” শীর্ষক এই আলোচনায় বক্তারা হজের গুরুত্ব, তাৎপর্য এবং সঠিক নিয়ম-কানুন সম্পর্কে বিশদ নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন তুহা ট্রাভেলস।

আয়োজকরা জানান, পবিত্র হজ পালনের আগে প্রয়োজনীয় জ্ঞান অর্জন ও সঠিক নির্দেশনা জানা অত্যন্ত জরুরি। এজন্যই প্রতি বছর হজযাত্রীদের সহায়তায় এই ধরনের ওরিয়েন্টেশন আয়োজন করা হয়ে থাকে।

অধ্যক্ষ ইউনুস আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর মুক্তি যোদ্ধা কলেজের অধ্যাপক মাওলানা তৈয়বুর রহমান, ইসলামীক আলোচক মাওলানা হাসান আল মামুন লাল, এসময় উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষপক আবু নাছর, ইসলাম সংগীত শিল্পী কবীর বিন হামাদ, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন সহ কলারোয়া উপজেলা ও আশপাশের বিভিন্ন এলাকার সম্ভাব্য হজযাত্রীরা উপস্থিত ছিলেন।

About dainiksatkhira24

Check Also

কলারোয়ায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের সঙ্গে স্কাউট সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

Spread the loveকামরুল হাসান: স্কুল পর্যায়ের স্কাউট দলের সদস্যরা সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com