Breaking News

উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরামের অর্ধ বার্ষিক সভা অনুষ্ঠিত

Spread the love

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরামের অর্ধ বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাওসেড এর সহযোগিতায় ১৭ নভেম্বর সোমবার সকালে উপজেলা প্রাণী সম্পদ অফিস মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। ফোরামের সভাপতি প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অ্যাওসেড এর হেড অফ প্রোগ্রাম শঙ্কর রঞ্জন সরকার, ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, শেখ সাদেকুজ্জামান, অধ্যক্ষ রাজিব বাছাড়, অখিল কুমার মন্ডল, সাংবাদিক এন ইসলাম সাগর, আব্দুল্লাহ আল মামুন, মানিক ভদ্র, বিশ্বনাথ ভট্টাচার্য, রাজীব গাঙ্গুলি, স্মিতা মন্ডল, সুভাষ চন্দ্র মন্ডল, সাবিনা ইয়াসমিন মিলি, লিয়াকত আলী জমাদ্দার, নুরুন নাহার বেগম ও শাহিদা আক্তার, অ্যাওসেডের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মানিক লাল বসু, ফিল্ড অফিসার জীবিতেশ মন্ডল, কমিউনিটি মোবিলাইজার চিত্ত রঞ্জন মন্ডল, নাসরীন নাহার, সুপ্রিয়া মন্ডল ও শুভংকর বিশ্বাস। সভায় ব্রাজিলে অনুষ্ঠিত কপ জলবায়ু সম্মেলন উপলক্ষে আগামী ২০ নভেম্বর উপজেলা পরিষদের সামনে উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরামের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচির আয়োজন সহ সভায় গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

About dainiksatkhira24

Check Also

অর্থের অভাবে নিভে যাচ্ছে কলমযোদ্ধা ফসিয়ারের জীবনপ্রদীপ

Spread the loveপাইকগাছা প্রতিনিধি: এ যেন এক নির্মম সময়ের গল্প। যে মানুষটি একসময় অন্যায়ের বিরুদ্ধে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com