Breaking News

কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

Spread the love

কামরুল হাসান: কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ৮ বছর বয়সের এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। সোমবার (২৩ জুন) দুপুরে উপজেলার সীমান্তবর্তী কেঁড়াগাছি ইউনিয়নের বাকসা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সুমাইয়া আছমিন মিতু (৮) নামের ওই শিশু একই গ্রামের আব্দুল হামিদের পুত্র মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ আলির একমাত্র মেয়ে। মিতু হঠাৎগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। স্থানীয়রা জানান, সোমবার দুপুরে মিতু বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। অনেকক্ষণ পেরিয়ে গেলেও বাড়িতে না আসায় স্বজনরা পুকুরে খোঁজ করতে যান। এ সময় ওই পুকুরে নামার বাঁশের সিঁড়ির নিচে পানিতে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। শিশু মিতুর এ করুণ মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

About dainiksatkhira24

Check Also

কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

Spread the loveকামরুল হাসান: দফায় দফায় জিডি করেও নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না কলারোয়ার কেরালকাতা গ্রামের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com