Breaking News

আশাশুনিতে ২৮টি জলাশয়ে পোনা মাছ অবমুক্ত

Spread the love

আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মাছ অবমুক্তকরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।উপজেলা মৎস্য দপ্তর ২০২৫-২৬ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় কার্প জাতীয় পোনা মাছ অবমুক্ত কার্যক্রম পরিচালনা করে। এরই আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২৮টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩৩ কেজি কার্প জাতীয় পোনা মাছ অবমুক্ত করে। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পোনা মাছ অবমুক্ত কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

About dainiksatkhira24

Check Also

আশাশুনিতে ইএসডিও’র মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক

Spread the love জি এম মুজিবুর রহমান: সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার আশাশুনি উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com