আশাশুনিতে শহীদ বুদ্ধিজীবী  দিবস পালন

Spread the love
জি এম মুজিবুর রহমান:  আশাশুনিতে শহীদ বুদ্ধিজীবী দিবস -২০২৫ উদযাপন উপলক্ষে শহীদ স্মৃতি স্তম্ভে পুস্পমাল্য অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৮.৪০ টায় কেয়ারগাতি শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে শহীদদের স্মরণে মোনাজাত করা হয়। সকাল ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে সভায় আলোচনা রাখেন, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন ও জাকির হোসেন বাবু, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, আশাশুনি প্রেসক্লাব সভাপতি এস কে হাসান, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল প্রমুখ।

About dainiksatkhira24

Check Also

আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ভাঙন আতঙ্কে এলাকাবাসী

Spread the loveজি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com