Breaking News

আশাশুনিতে বিধবা নারীর গোসলখানার ভিডিও ধারণের অভিযোগে এজাহার দাখিল

Spread the love
​নিজস্ব প্রতিনিধি:
আশাশুনিতে এক অসহায় বিধবা নারীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও গোপন ক্যামেরায় ধারণ করে তাকে অনৈতিক প্রস্তাব ও ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠেছে জুলফিকার সরদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত জুলফিকার গোয়াল ডাঙ্গা গ্রামের সিদ্দিক সরদারের ছেলে। ​ভুক্তভোগী মোছাঃ রোজিনা খাতুন  বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে আশাশুনি থানায় স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিত এজহার দাখিল করেন ।
অভিযোগে জানা যায়, আশাশুনি থানার জামাল নগর গ্রামের মৃত জিএম বেলাল হোসেনের স্ত্রী রোজিনা খাতুন দুই সন্তানকে নিয়ে অত্যন্ত কষ্টে সেলাই মেশিন চালিয়ে জীবিকা নির্বাহ করে থাকেন। তাকে দীর্ঘ দিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল জুলফিকার। তার অনৈতিক প্রস্তাবে সাড়া না দেওয়ায় জুলফিকার ওই নারীর বাড়িতে ঢুকে অগোচরে গোসলখানায় গোপন ক্যামেরা ফিট করে। পরবর্তীতে ক্যামেরায় ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করার চেষ্টা চালায়।
​অভিযোগে আরও জানা যায়, জুলফিকার ওই নারীকে ক্রমাগত প্রাণনাশের হুমকি এবং ভিডিও ভাইরাল করে সমাজে মুখ দেখানোর অযোগ্য করে দেওয়ার ভয় দেখাচ্ছে। এমন পরিস্থিতিতে মানসিকভাবে ভেঙে পড়া ওই অসহায় নারী বিচার না পেলে সন্তানদের নিয়ে আত্মহত্যা করার পথ বেছে নেবেন বলে জানিয়েছেন। তিনি আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং সাতক্ষীরা পুলিশ সুপারের (এসপি) কাছে দ্রুত তদন্তপূর্বক এই অপরাধীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং তার গোপন ভিডিও উদ্ধার করে তা মুছে ফেলার ব্যবস্থা করা হয় সে আবেদন করেছেন। তিনি ও তার সন্তানরা যেন স্বাভাবিক ও সম্মানজনকভাবে বেঁচে থাকতে পারেন, সেজন্য প্রশাসনের নিরাপত্তা কামনা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমদ খান বলেন, “আমরা এই সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে বর্তমানে অনুসন্ধান চলছে। অনুসন্ধান শেষে সত্য প্রমানিত হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

About dainiksatkhira24

Check Also

আশাশুনি মডেল প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা

Spread the loveজি এম মুজিবুর রহমান: আশাশুনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদ্য অবঃ প্রধান শিক্ষক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com