Breaking News

আশাশুনিতে টিকটক করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-১

Spread the love

জি এম মুজিবুর রহমান : আশাশুনিতে মোটর সাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলে একজনের মৃত্যু ও অপর একজন আহত হয়েছে। টিকটক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় চালক মোস্তাকিম নিহত হয়। গাড়ীর পিছনে থাকা জিহাদ গুরুতর আহত হয়। শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১ টার দিকে শোভনালী ইউনিয়নের বালিয়াপুর ও কামালকাটি গ্রামের মাঝখানে তালতলা নামক ঘেরের পাশে পাকা রাস্তার উপর এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনাস্থানে থাকা সাতক্ষীরা মিল বাজারের ইমন জানান, সাতক্ষীরা সদরের দেবনগর গ্রামের মোমিন আলীর ছেলে মোস্তাকিম (২১) তার বন্ধু কৈখালী গ্রামের আঃ গফ্ফারের ছেলে জিহাদ হোসেন (২৩) ও ইমনকে নিয়ে সাতক্ষীরা হতে মোটর সাইকেলে আশাশুনির শোভনালীতে এসে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ভিডিও তৈরি করছিল।ঘটনার সময় ইমনকে রাস্তায় নামিয়ে দেয় ভিডিও করার জন্য। জিহাদ দ্রুতবেগে মোটরসাইকেল চালাতে থাকে আর মোস্তাকিম মোটরসাইকেলের পিছনে বিপরীত দিকে ঘুরে বসে রাস্তা ও গাছের দৃশ্যের ভিডিও করছিল এবং নানা অঙ্গভঙ্গিতে টিকটকের অভিনয় করছিল। একপর্যায়ে জিহাদ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ঘটনাস্থলে রাস্তার পাশের একটি বাবলা গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল দুর্ঘটনা কবলিত হলে তারা বাবলা গাছের সাথে বাড়ি খেয়ে ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হয়। মোস্তাকিমের মাথা চোখ মুখ সহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। জিহাদ পা, মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত আঘাত পায়। মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস আশাশুনি ইউনিট ঘটনাস্থলে হাজির হয়ে আহত জিহাদকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে ভর্তি করে।আশাশুনি থানার অফিসার ইনচার্জ শাহিদুর রহমান জানান, এক্সিডেন্টের খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া হয়েছিল। লাশ তার পিতা-মাতার হাতে হস্তান্তর করা হয়েছে।

About dainiksatkhira24

Check Also

আশাশুনি উপজেলা জামায়াতের রুকন সম্মেলন

Spread the loveজি এম মুজিবুর রহমান: আশাশুনি উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৩ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com