আশাশুনিতে ছাত্র শিবিরের কর্মী শিক্ষা শিবির

Spread the love

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে ইসলামী ছাত্র শিবিরের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। আশাশুনি আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে পশ্চিম থানা শাখা এ কর্মীশিক্ষা শিবিরের আয়োজন করে। পশ্চিম থানা শাখার সভাপতি মোঃ ইয়াসিন আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শিবিরের জেলা সেক্রেটারী মোঃ জোবায়ের হোসেন। বিশেষ অতিথি ছিলেন, জেলা অর্থ সম্পাদক মোঃ নাহিদ হাসান। প্রধান আলোচক ছিলেন আশাশুনি উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার। বিশেষ আলোচক ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওঃ নুরুল আফসার মোর্তাজা, সেক্রেটারী মাওঃ আনওয়ারুল হক, সহ সেক্রেটারী ডাঃ রোকনুজ্জামান, অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুস, সাবেক থানা সভাপতি মোঃ বেলাল হোসেন, কলেজ সম্পাদক মোঃ ওমর ফারুক সহ উপজেলা ও ইউনিয়ন শিবির নেতৃবৃন্দ।

About dainiksatkhira24

Check Also

আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ভাঙন আতঙ্কে এলাকাবাসী

Spread the loveজি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com