আশাশুনিতে খাল পুনঃ খননে ৩৯টি খাল চিহ্নিত করে এমপি’র ডিও লিটার

Spread the love

জি এম মুজিবুর রহমানঃ আশাশুনি উপজেলায় পয়ঃ নিস্কাশন ব্যবস্থা অটুট রাখা এবং জনভোগান্তি লাঘব ও নির্বিঘ্ন ফসল উৎপাদনে জলাবদ্ধতা নিরসন কল্পে ৩৯টি খাল চিহ্নিত করে জাতীয় সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার ডিও লেটার প্রদান করেছেন। সোমবার (১ জুন) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মতবিনিময় শেষে এমপি রবিউল বাশার ডিও লেটার প্রেরন করেন।
এমপি রবিউল বাশার ইতিপূর্বে উপজেলার সকল খালের পুনঃ খননের জন্য ডিও লেটার দিয়েছিলেন। এসব খালের মধ্যে প্রথম অগ্রাধিকার ভিত্তিক ৩৯টি খাল চিহ্নত করতে মত বিনিময় সভা করা হয়। সভায় এমপি রবিউল বাশার, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু, পানি উন্নয়ন বোর্ডের উপ বিভিগীয় প্রকৌশলী রাশিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য উপাধ্যক্ষ আঃ সবুর, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, সেক্রেটারী অধ্যক্ষ মাওঃ আনওয়ারুল হক, অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুছ, এমপি’র পিএস শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। সভার সিদ্ধান্ত মোতাবেক ইতিপূর্বে প্রেরিত ডিও লেটারের তালিকার ভিতর থেকে সদর ইউনিয়নের পূর্ববিল খাল, বলাবাড়িয়া খাল, শবদলপুর খাল, বেতুয়ার বিল খাল, শ্রীকলস খাল, শ্রীউলার উঃ পুইজালা, কলিমাখালী, নছিমাবাদ, কাকড়াবুনিয়া, মহিষকুড়, শ্রীউলা ডিএস ১১ খাল, প্রতাপনগরের কোলা, কল্যাণপুর স্লুইস গেট খাল, কুড়িকাহুনিয়া, কানাখালী খাল, শোভনালীর সংকরমনি, লতাখালী, বসুখালী, ঝিয়ামারী, শোভনালী শাখা খাল, আনুলিয়ার ঘাষটিয়া, গজালী, নায়াখালী, গদাইপুর, ভোলানাথপুর, খাজরার কাটাখালী, বসুখালী, চেউটিয়া নদী খাল জলমহল, চেউটিয়া (উঃ বাইনতলা হতে কালকির গেট), তুয়ারডাঙ্গা ও কালকি খাল, বড়দলের উৎপল সানার বাড়ি হতে রমজান সানার কালভার্ট, বামনডাঙ্গা স্লুইস গেটের উভয় পাশে তিতুখালী-২, বামনডাঙ্গা খাল, বুধহাটার সুর্য্যখালী, মাদ্রা, মাদ্রা ব্রাঞ্চ, উঃ চাপড়া খাল এবং কাদাকাটি ইউনিয়নের তেতুখালী খাল চিহ্নিত করে ডিও লেটার প্রদান করা হয়। এসব খাল পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে পুনঃ খননের জন্য অনুমোদনের ব্যবস্থা গ্রহন করা হবে।

 

About dainiksatkhira24

Check Also

আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ভাঙন আতঙ্কে এলাকাবাসী

Spread the loveজি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com