আশাশুনিতে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা

Spread the love

জি এম মুজিবুর রহমান: আশাশুনি এসএসসি, দাখিল ও কারিগরি শিক্ষা পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব ও সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকাল ৪ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে ও একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামানের সঞ্চালনায় সভায় আশাশুনি সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ, দরগাহপুর কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ, আশাশুনি আলিম মাদ্রাসার অধ্যক্ষ, শরাফপুর হাই স্কুলের প্রধান শিক্ষক প্রমুখ বক্তব্য রাখেন। সভায় সরকারি নির্দেশনা মোতাবেক ২০২৬ সালের এসএসসি, দাখিল ও কারিগরি শিক্ষা পরীক্ষা গ্রহনে কার্যক্রম পরিচালনা, যে কেন্দ্রে যে স্কুলের পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে সেই স্কুলের কোন শিক্ষক সেই কেন্দ্রে দায়িত্ব পালন না করাসহ বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর ভাবে কেন্দ্র পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়।

About dainiksatkhira24

Check Also

আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ভাঙন আতঙ্কে এলাকাবাসী

Spread the loveজি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com