Breaking News

আশাশুনিতে কৃষকদলের বৃক্ষ রোপন কর্মসূচি পালন

Spread the love

আশাশুনি প্রতিনিধি; : আশাশুনি সদর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও খোলা স্থানে ফলজ-বনজ বৃক্ষ রোপন করা হয়েছে। রবিবার (২২ জুন) বিকালে ডলফিন মোড়ে গাছ রোপনের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে সড়কের বিভিন্ন স্থান পরিদর্শন শেষে গাছ রোপনে অংশ নেন নেতাকর্মীরা।
সদর ইউনিয়ন কৃষক দলের আহবায়ক আলমগীর হোসেন টুটুলের সভাপতিত্বে ও সদস্য সচিব তারিকুল আওয়াল পিন্টুর সঞ্চালনায় এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সদরের আহবায়ক আলমগীর হোসেন টুটুল বলেন, কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আজকের এই বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে। কৃষক দল সকল কৃষকের পাশে থাকবে। পরিবেশ বাঁচাতে এমন কর্মসূচি আগামীতেও পালন করা হবে। এসময় উপজেলা কৃষক দলের আহবায়ক লিয়াকত আলী, সদস্য সচিব আব্দুল কাদের, যুগ্ম আহবায়ক এখলাছুর রহমান, সদরের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান ফটকি, সাইফুল ইসলাম, বাবলা হোসেন, মোঃ রয়িচ, মুজিবুর রহমান, শরিফুল ইসলাম, লেকবার মোড়ল, মোজাম হোসেন, আব্দুল আলীম, কানন হোসেন, মুকুল হোসেন, কফিলউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

About dainiksatkhira24

Check Also

আশাশুনিতে ইএসডিও’র মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক

Spread the love জি এম মুজিবুর রহমান: সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার আশাশুনি উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com