আশাশুনিতে ইউনিয়ন পরিষদের জেন্ডার একশন প্ল্যান বিষয়ক কর্মশালা

Spread the love

জি এম মুজিবুর রহমান ঃ আশাশুনিতে রূপান্তরের আয়োজনে ইউনিয়ন পরিষদের জেন্ডার একশন প্ল্যান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) আশাশুনি পাথেয় ট্রেনিং সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদ এর সহযোগিতায় কর্মশালায় উপজেলার কাদাকাটি, প্রতাপনগর ও আনুলিয়া ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও CSO এর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। রূপান্তরের GO4IMPact প্রকল্পের আওতায় বাস্তবায়িত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ।
কর্মশালায় জেন্ডার সমতা, নারীর ক্ষমতায়ন এবং স্থানীয় পর্যায়ে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদের করণীয় বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, স্থানীয় সরকার ব্যবস্থায় জেন্ডার সংবেদনশীল পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে WaterAid Bangladesh-এর GESI বিশেষজ্ঞ তুনাজ্জিনা হক উপস্থিত থেকে জেন্ডার ও সামাজিক অন্তর্ভুক্তি বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। রূপান্তর এর GO4IMPact প্রকল্পের সিনিয়র অফিসার, জেন্ডার ও স্টেকহোল্ডার এনগেজমেন্ট, মৌ পাল কর্মশালাটি সঞ্চালন করেন এবং কর্মশালার লক্ষ্য উদ্দেশ্য ও পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই কর্মশালার মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে জেন্ডার সমতাভিত্তিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন আরও গতিশীল হবে এবং স্থানীয় উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।

About dainiksatkhira24

Check Also

আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ভাঙন আতঙ্কে এলাকাবাসী

Spread the loveজি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com