Breaking News

সাতক্ষীরা জেলা জাতীয় শ্রমিক পার্টির উদ্যোগে আলোচনা সভা 

Spread the love
নিজস্ব প্রতিনিধি : জাতীয় শ্রমিক পার্টি সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক মহান ১লা মে  আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) বিকালে জেলা শাখার অস্থায়ী দলীয় কার্যালয়ে জাতীয় শ্রমিক পার্টি সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক মাগফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় ভার্চুয়ালি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডেন্ট জিএম কাদের।
 অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব শেখ আজহার হোসেন।  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি আশরাফুজ্জামান আশু।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ আবু সাদেক, কেন্দ্রীয় জাতীয় পার্টির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুুজ্জামান বিপুল, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, কোষাধক্ষ মো. আশরাফ আলী প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক শেখ শাখাওয়াতুল করিম পিটুল, কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক নুরুজ্জামান, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি কাজী আমিনুল হক ফিরোজ, যুব সংগতির সভাপতি আশিকুর রহমান বাপ্পি, জাতীয় তরুণ পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য আজাদ হোসেন টুটুল ও সদর উপজেলা যুব সংহতির সভাপতি বদরুজ্জামান বদু প্রমুখ।  এ সময় জেলা, উপজেলা ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন তরুণ পার্টির আহবায়ক আবু ইয়াছিন।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com