Breaking News

ন্যায্য মজুরির দাবিতে উপকূলীয় খেটে খাওয়া মানুষের অবস্থান কর্মসূচি

Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে উপকূলীয় মানুষের ন্যায্য মজুরি নিশ্চিতের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।বৃহস্পতিবার (১ মে) উপজেলার বুড়িগোলিনী ইউনিয়ন পরিষদ সংলগ্ন আশ্রয়ণ প্রকল্প প্রাঙ্গণে স্থানীয় জনগোষ্ঠী, সবুজ সংহতি, সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিমের ও গবেষণা প্রতিষ্ঠান বারসিক এর সহযোগিতায় এই অবস্থান কর্মসূচি পালিত হয় ।
এতে সভাপতিত্ব করেন স্থানীয় কৃষাণী কৌশল্যা মুন্ডা। বক্তব্য রাখেন নারী শ্রমিক মাধবী রানী, কল্যাণী মুন্ডা, সবুজ সংহতি’র সদস্য দিলীপ মাঝি, যুব সংগঠক স.ম ওসমান গনী, এসএসএসটি’র মাসুম বিল্লাহ, ওবায়দুল্লাহ আল মামুন, সবুজ বিল্লাহ, বারসিক কর্মকর্তা বাবলু জোয়ারদার, বিশ্বজিৎ মন্ডল, মনিকা পাইক, বরষা রাণী, প্রতিমা চক্রবর্তী প্রমুখ। বক্তারা বলেন, উপকূলীয় এলাকায় দিনমজুরের চাহিদা অনেক বেশি। পুরুষের পাশাপাশি নারী শ্রমিকরা স্থানীয় কাঁকড়ার খামার, মাছের ঘের, নির্মাণ কাজে, মাটিকাটা, গ্রামীণ রাস্তানির্মাণ ও সংস্কার এবং কৃষিকাজ করে থাকেন। কাঁকড়ার খামারে আন্তর্জাতিক শ্রম আইন লঙ্ঘন করে ১২ ঘণ্টা পর্যন্ত কাজ করানো হয়। মজুরি দেওয়া হয় যৎসামান্য। সর্বক্ষেত্রেই ন্যায্য মজুরি বঞ্চিত হন তারা।বুড়িগোয়ালিনী গ্রামের নারী শ্রমিক মাধবী রানী বলেন, পুরুষের সাথে একই কাজ করেও আমরা অর্ধেক মজুরি পাই। হাড়ভাঙা পরিশ্রমের পরও যথাযথ মূল্যায়ন করা হয় না।অবস্থান কর্মসূচি শেষে উপস্থিত নারী-পুরুষের সমন্বয়ে সচেতনতামূলক পথনাটক ‘ঘামের দাম কোথায়’ প্রদর্শন করা হয়।

About dainiksatkhira24

Check Also

শ্যামনগরে কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় ঘের মালিককে ১ হাজার টাকা জরিমানা

Spread the loveরঘুনাথ খাঁ: সাতক্ষীরার শ্যামনগরে কৃষি জমির মাটি ইট ভাটায় বিক্রির দায়ে এক ঘের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com