অনেক মবের ঘটনায় সরকারদলীয় ব্যক্তিদের সংশ্লিষ্টতা দেখা যাচ্ছে: আসিফ মাহমুদ

Spread the love

ডেস্ক রির্পোট:দায়িত্ব গ্রহণের প্রথম দিন মব বন্ধ করার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে পরিস্থিতি উল্টো বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, ‘দায়িত্ব গ্রহণের প্রথম দিন মব বন্ধ করার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে। মবের অনেক ঘটনায় সরকারদলীয় ব্যক্তিদের সংশ্লিষ্টতা দেখা যাচ্ছে।’

শনিবার (৬ জুন) দুপুরে কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকার একটি পার্টি সেন্টারে জেলা এনসিপির উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আসিফ মাহমুদ।

আসিফ মাহমুদের দাবি, বিএনপি সরকার গঠনের পর ধর্ষণ, মব জাস্টিস, ছিনতাই ও আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি; বরং অনেক ক্ষেত্রে পরিস্থিতির অবনতি হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা দেখছি, মব জাস্টিস বেড়েছে। শুধু গত মাসেই ৮৪ জন ধর্ষণের শিকার হয়েছেন, যাঁদের মধ্যে ছয়জন শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। নির্বাচিত সরকার আসার পরও এসব পরিস্থিতির উন্নতি হয়নি।’

বিএনপি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ব্যর্থ এবং মাত্র তিন মাসেই অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে বলে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, প্রশাসন পরিচালনা, অর্থনীতি সামাল দেওয়া এবং জুলাই গণ–অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন—সব ক্ষেত্রেই বিএনপি সরকার ব্যর্থ হয়েছে। এ কারণে দলটি ইতিমধ্যে একটি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে।

বিএনপি সরকারের সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, কোনো কোনো জেলায় এমপি বা মন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে চেয়ার খালি পড়ে থাকছে। আওয়ামী লীগ যেখানে পৌঁছাতে ১৭ বছর সময় নিয়েছিল, বিএনপি তিন মাসেই সেখানে পৌঁছে গেছে।

আসিফ মাহমুদ আরও বলেন, প্রশাসন পরিচালনায় ব্যর্থতা, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে অক্ষমতা এবং জনদুর্ভোগ বৃদ্ধি পাওয়ায় বিএনপি সরকার দ্রুত জনসমর্থন হারাচ্ছে। অতীতে আওয়ামী লীগ দীর্ঘ সময়ে যে ধরনের সমালোচনার মুখে পড়েছিল, বর্তমান সরকার অল্প সময়েই একই ধরনের পরিস্থিতির সৃষ্টি করেছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ছিলেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন প্রমুখ।

 

About dainiksatkhira24

Check Also

নতুন করে গণভোট প্রসঙ্গে সরকারের কাছে তিন প্রশ্নের স্পষ্ট জবাব চাইলেন জামায়াত নেতা আযাদ

Spread the love নিউজ ডেস্ক: গত ১২ ফেব্রুয়ারি একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com