Breaking News

খুলনাসহ তিন বিভাগে বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস

Spread the love

অনলাইন ডেস্ক:
আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, সিলেট ও খুলনা বিভাগের দু-এক জায়গায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের ১২ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

রোববার (১৬ মার্চ) সন্ধ্যা ৬টার পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় খুলনা, ঢাকা ও সিলেট বিভাগের কিছু এলাকায় বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এসময় দেশের অন্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। আর সারাদেশের দিন ও রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন আসবে না, তবে জলীয় বাষ্পের কারণে অস্বস্তি বজায় থাকবে।

পূর্বাভাসে তাপপ্রবাহ সম্পর্কে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রাঙামাটি, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

এছাড়া আগামী ২ দিন সোমবার (১৭ মার্চ) ও মঙ্গলবার (১৮ মার্চ) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। প্রথম দিনে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে এবং জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি থাকবে। তবে দ্বিতীয় দিনে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

About dainiksatkhira24

Check Also

বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি: কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবি

Spread the loveনিজস্ব প্রতিনিধি: ‌‍‍‍‍‌‍‘আক্রান্ত গণমাধ্যম মানেই আক্রান্ত রাষ্ট্র’, ‘সাংবাদিকতা কোনো অপরাধ নয়’ এমন সব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com