হাজারো মুসল্লির অংশগ্রহণে তালা মডেল মসজিদে প্রথম জু’মা অনুষ্ঠিত

Spread the love

জহর হাসান সাগর :তালা উপজেলায় হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে পবিত্র জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে উপজেলা মডেল মসজিদের নামাজের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শুক্রবার জুমার নামাজকে কেন্দ্র করে দূর-দূরান্ত থেকে মুসল্লিরা মডেল মসজিদে সমবেত হন এবং এ ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হন।

জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারেক হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান এবং তালা থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম হাওলাদার। জুমার নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রয়াত ফেরদৌস আরাসহ সকল মৃত মুসলমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

জুমার নামাজে অংশগ্রহণ করে,ন তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম, অধ্যক্ষ মো.আব্দুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা নায়েবে আমির আলহাজ্ব ডা. মাহমুদুল হক, জাতীয় পার্টির তালা উপজেলা সভাপতি, তালা প্রেসক্লাব সভাপতি ও তালা সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান এস.এম নজরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

জুমার নামাজে ঈমামতি করেন, তালা উপজেলা মডেল জামে মসজিদের খতিব ও বাংলাদেশের শ্রেষ্ঠ ঈমাম আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ তাওহীদুর রহমান।

উল্লেখ্য:-সরকারের অনুমতি পাওয়ার পর জুমার নামাজের মাধ্যমে মডেল মসজিদে নিয়মিত ওয়াক্তের নামাজের কার্যক্রম শুরু হলো। পরবর্তীতে সরকারিভাবে মডেল মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানা গেছে।

About dainiksatkhira24

Check Also

তালায় স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযানে প্যাথলজি সিলগালা

Spread the loveতালা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটায় অবস্থিত ‘স্বাগতা ক্লিনিক’ এ ভুয়া প্যাথলজিস্ট দিয়ে ল্যাব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com