Breaking News

সুন্দরবনের গাছের ডাল থেকে এক বৃদ্ধাকে উদ্ধার করলো দুই জেলে

Spread the love

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের বাদুড়ঝুলি খালের পাশের গাছের ডাল থেকে একজন বৃদ্ধাকে উদ্ধার করেছে দুই জেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঐ নারীকে উদ্ধার করে নিয়ে আসেন শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের ফজের খাঁ এর ছেলে আলমগীর খাঁ ও তার সঙ্গী রহমান গাজী।

উদ্ধার হওয়া নারী তার পরিচয় সঠিক ভাবে বলতে পারছে না। তবে তিনি বলেন তার নাম শুকুরুন নেছা। তার স্বামীর নাম গফফার বাড়ি খুলনায়, তার ছেলের নাম রফিকুল। এছাড়া আর কিছুই বলতে পারছেন না তিনি। কিছুটা মানসিক ভারসম্যহীন বলে ধারনা করছেন এলাকাবাসী।

জেলে আলমগীর খাঁ বলেন, সুন্দরবন থেকে কাঁকড়া ধরে বাড়ি ফিরে আসার সময় বাদুড়ঝুলি খালের পাশে একটি গাছের ডালে একজনকে বসে থাকতে দেখতে পাই। গিয়ে দেখি একজন বয়স্ক নারী। এখানে কিভাবে এলেন জানতে চাইলে, তখন সে কিছু বলতে পারিনি। তাই তাকে গাছ থেকে নামিয়ে আমাদের সাথে বাড়িতে নিয়ে আসি এবং চেয়ারম্যান সাহেব কে বিষয়টি জানিয়ে বাড়িতে নিয়ে আসি। বর্তমানে সে আমার বাড়িতে আছে।

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুদুল আলম বলেন, আমি শুনেছি দুইজন জেলে সুন্দরবন থেকে কাঁকড়া ধরে বাড়ি ফেরার পথে বনের গাছের ডালে এক বৃদ্ধাকে বসে থাকতে দেখে তাকে উদ্ধার করে নিয়ে এসেছে৷ এবং তাকে চিকিৎসা দিয়ে বাড়িতে রেখেছে।

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা হাবিবুল ইসলাম বলেন, এমন ঘটনা এখনো আমাদের কেউ জানায়নি। তবে তিনি বড় বড় নদী পার হয়ে গহীন বনে কীভাবে পোঁছালো, সেটিও বড় প্রশ্ন। এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।

About dainiksatkhira24

Check Also

শ্যামনগরে কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় ঘের মালিককে ১ হাজার টাকা জরিমানা

Spread the loveরঘুনাথ খাঁ: সাতক্ষীরার শ্যামনগরে কৃষি জমির মাটি ইট ভাটায় বিক্রির দায়ে এক ঘের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com