Breaking News

সাতক্ষীরার সন্তান হয়ে ভোট ও সমর্থন চাইলেন জোনায়েদ সাকির জন্য আলফাত হোসেন

Spread the love
নিজস্ব প্রতিনিধিঃ ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে গণভোটে হ্যাঁ ভোটের পাশাপাশি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও বাঞ্ছারামপুর–৬ আসনের প্রার্থী জোনায়েদ সাকির জন্য দলীয় মাথাল প্রতীকের জন্য ভোট ও সমর্থন চেয়েছেন গণসংহতি আন্দোলন (জিএসএ) সাতক্ষীরা জেলা সংগঠক মোঃ আলফাত হোসেন।
এক বিবৃতিতে মোঃ আলফাত হোসেন বলেন, “জোনায়েদ সাকি শুধু বাঞ্ছারামপুরের প্রতিনিধি নন, তিনি ন্যায়, ইনসাফ ও মজলুম মানুষের কণ্ঠস্বর। আজ দেশজুড়ে দুর্নীতি, লুটপাট ও বৈষম্যের বিরুদ্ধে যে সংগ্রাম চলছে—সেই সংগ্রামে সংসদে সাকির মতো সাহসী ও সৎ নেতৃত্বের প্রয়োজন।”
তিনি আরও বলেন, “আমি সাতক্ষীরার সন্তান হিসেবে বি- বাড়িয়া বাঞ্ছারামপুরের আসনের গণতন্ত্রপ্রত্যাশী সকল মানুষের কাছে আহ্বান জানাই—বাঞ্ছারামপুর–৬ আসনে জোনায়েদ সাকিকে ভোট দিয়ে সংসদে পাঠান। এতে শুধু একটি আসনের নয়, বরং দেশব্যাপী ন্যায়ভিত্তিক রাজনীতির পথ সুগম হবে।”
আলফাত হোসেন বলেন, জোনায়েদ সাকি দীর্ঘদিন ধরে শ্রমজীবী মানুষ, কৃষক, মেহনতি জনগণ ও নির্যাতিত মানুষের অধিকার নিয়ে রাজপথে আন্দোলন করে আসছেন। সংসদে তাঁর উপস্থিতি জনগণের কথা বলার শক্তিশালী মাধ্যম হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি দেশের সকল প্রগতিশীল, গণতান্ত্রিক ও পরিবর্তনকামী মানুষকে গণসংহতি আন্দোলনের প্রার্থী জোনায়েদ সাকির পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com