Breaking News

সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন

Spread the love

শেখ আমিনুর হোসেন: “ঈদ উল আজহা’ ২৬” পরবর্তী যাত্রা নির্বিঘ্নে করার লক্ষ্যে সড়ক দুর্ঘটনা রোধকল্পে জনসচেতনতা সৃষ্টির বৃদ্ধিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে ঢাকাগামী পরিবহণ কাউন্টার গুলোতে মনিটারিং অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে ‘২৬) সন্ধ্যার পরে শহরের সঙ্গীতার মোড়ে পুলিশের ট্রাফিক বিভাগ ও বিআরটিএ সাতক্ষীরার যৌথ আয়োজনে ঈদ পরবর্তী যাত্রা নির্বিঘ্নে করার লক্ষ্যে সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা এবং যাত্রীদের সচেতনতা বৃদ্ধি করতে ঢাকাগামী বিভিন্ন পরিবহণ কাউন্টারে মনিটারিং করা হয়।

কাউন্টার মনিটরিং এর নেতৃত্বে দেন বিআরটিএ খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ জিয়াউর রহমান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ট্রাফিক পুলিশ পরিদর্শক জামান, পরিবহন ম্যানেজার সমিতির সভাপতি মুকুল, পরিবহণ মালিক ও শ্রমিক প্রতিনিধি।

পরিবহণ কাউন্টারে মনিটারিং এ যাত্রীদের মাঝে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে। স্থানীয় মানুষ ও সাধারণ জনগণ এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com