Breaking News

সাতক্ষীরায় যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামি গ্রেপ্তার

Spread the love

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) দুপুরে তাকে সাতক্ষীরার মাধবকাটি বাজার থেকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতের নাম মিজানুর রহমান মিজান (৩৫)। সে আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মোঃ ইমদাদুল হক ইমদাদের ছেলে।

র‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানী কমান্ডার যায়নুদ্দীন জিহাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬এর একটি দল সাতক্ষীরার মাধবকাটি বাজার হতে অভিযান পরিচালনা করে মিজানুর রহমানকে গ্রেপ্তার করে। মিজানুর রহমান মিজান মাগুরা জেলায় একটি মাদক মামলায় যাবজ্জীন সাজাপ্রাপ্ত আসামী। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com