Breaking News

সাতক্ষীরায় মাদক ব্যবসায়ী আনজুয়ারাসহ দুই সহযোগি গ্রেপ্তার

Spread the love

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরায় মাদক ব্যবসায়ী আনজুয়ারা বেগমকে দুই সহযোগি মাদক ব্যবসীর সঙ্গে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। রোববার (১৪ সেপ্টেম্বর) রাত গড়েরকান্দা এলাকায় আনজুয়ারার বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ইয়াবা, নগদ টাকা ও বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন,আনজুয়ারা বেগম (৪৬), শামছুল আলমের স্ত্রী, গড়েরকান্দা, সাতক্ষীরা শহর মো. অসিফ (১৪), আব্দুল হাকিমের ছেলে, একই এলাকা আব্দুর রহিম (৩৫), শহিদুল ইসলামের ছেলে।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে ২৬ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ এক লাখ ৩৪ হাজার ১৬০ টাকা, তিনটি অ্যান্ড্রয়েড ফোন, পাঁচটি বাটন ফোন, চাপাতি, কুড়াল, ছুরি, চাকু ও লাঠি উদ্ধার করেছে। অভিযান পরিচালনা করেন সাতক্ষীরা সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নাহিদ।

স্থানীয়রা জানিয়েছেন, আনজুয়ারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করছিলেন। তার কারণে এলাকায় মাদক সহজলভ্য হয়ে উঠেছে এবং যুবসমাজ ক্রমেই মাদকাসক্ত হয়ে পড়ছে। এছাড়া চুরি ও ছিনতাইসহ অন্যান্য অপরাধের হারও বেড়েছে।

অভিযান শেষে স্থানীয়রা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। আনজুয়ারার পরিবারও মাদকের সঙ্গে সরাসরি জড়িত ছিল, এবং তার লোকজন প্রতিবাদকারীকে হুমকি দিয়ে থাকে। স্থানীয়রা আশা করছেন, পালিয়ে থাকা আনজুয়ারার ভাই আশরাফুল ইসলাম এবং তার স্বামী সাবেক পুলিশ কনস্টেবল শামছুল আলমকেও গ্রেপ্তার করা হবে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ শামিনুল হক জানিয়েছেন, মামলা দায়েরের পর আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। মাদক ব্যবসায় জড়িত অন্যদের ধরতে পুলিশ দ্রুত অভিযান চালাবে।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com