Breaking News

সাতক্ষীরায় বিজিবির অভিযানে সাড়ে ছয় লক্ষ টাকার মাল জব্দ

Spread the love

নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে ছয় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার রাতে ও বুধবার সকালে জেলার কালিয়ানী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, সুলতানপুর ও চান্দুরিয়া এলাকা থেকে এসব মালামাল আটক করা হয় । বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, সাতক্ষীরা -৩৩ বিজিবি অধিনায়ক লে কর্নেল আশরাফুল হক ।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কালিয়ানী থেকে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ ,তলুইগাছা থেকে ৩০,০০০ টাকা মূল্যের ভারতীয় থ্রি-পিস ,কাকডাঙ্গা থেকে ,২০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ, মাদরা থেকে ৩০,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি,সুলতানপুর থেকে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ,চান্দুরিয়া থেকে ২৮,০০০ টাকা মূল্যের ভারতীয় ইমিটেশনের চেইন, এছাড়াও, ব্যাটালিয়ন সদরের অভিযানে কলারোয়া থানাধীন মসজিদের মোড় নামক স্থান হতে ১২,৫০,০০০ টাকা মূল্যের ভারতীয় গ্যাস্টিক ঔষধের কেমিক্যাল আটক করা হয়।

 

তিনি আরো জানান ,আটককৃত মালামালের মূল্য ছয় লক্ষ আটচল্লিশ হাজার টাকা। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com