Breaking News

সাতক্ষীরায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Spread the love

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) আয়োজনে মঙ্গলবার সকালে শহরের বিনেরপোতা টিটিসি সভা কক্ষে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম।

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রর ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে এম মিজানুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, বিসিক শিল্প নগরী উপব্যবস্থাপক গৌরব দাস,জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সরকারি পরিচালক মোস্তফা জামান, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক আজিবার রহমান সহ আরো অনেকে।

বক্তারা নিরাপদ অভিবাসনের গুরুত্ব তুলে ধরে বলেন, দালালের খপ্পরে পড়ে আমাদের দেশের মানুষ প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছে। বিদেশে যাওয়ার আগে অবশ্যই ভিসাসহ প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করতে হবে এবং নির্দিষ্ট বিষয়ে দক্ষতা অর্জন করে গেলে স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে। এজন্য সরকার নানা বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে। কিন্তু সচেতনতার অভাবে মানুষ দালালের খপ্পড়ে পড়ে সর্বশান্ত হয়ে যাচ্ছে।

আরো বলেন,জীবিকার দরকার আছে কিন্তু জীবিকার জন্য জীবন যেন মারা না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। বিদেশ যেতে উৎসাহিত করবো কিন্তু জীবন কে বিপন্ন করে নয়। সঠিক ভাবে প্রশিক্ষণ নিয়ে সঠিক পথে সুস্থ ভাবে বিদেশ যেতে পারে সেদিকে খেয়াল রাখবে এবং উৎসাহীত করবো।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com