সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

Spread the love

নিজস্ব  প্রতিনিধি : সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগস্ট) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সাতক্ষীরা সেনা ক্যাম্পের মেজর সজীব আহমেদ , সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম, স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস, জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের নায়েবে আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এম এ হাশেম, পৌরসভার সাবেক মেয়র তাজকিন আহমেদ চিশতি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা, প্রেসক্লাবের সাবেক সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি, প্রেসক্লাবের একাংশের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারী, মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালক নাজমুন নাহার, জেলা শিক্ষা অফিসার মুহা: আবুল খায়ের, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক সরদার শরীফুল ইসলাম, ফরিদা আক্তার বিউটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক মোঃ আরাফাত হোসেন ও মুখপাত্র মোহিনী তাবাচ্ছুম প্রমুখ। সভায় জেলার আইন-শৃঙ্খলা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিপন বিশ্বাস। এ সময় জেলা আইন-শৃঙ্খলা বিষয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com